Apan Desh | আপন দেশ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১২, ৮ মার্চ ২০২৫

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৫ কোম্পানির মাঝে তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে (২ মার্চ থেকে ৬ মার্চ) কোম্পানটির প্রতিদিন গড় ২১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৯২ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৩০ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারি লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ১২শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, আল-হাজ্ব টেক্সটাইল, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম, রবি আজিয়াটা, কেডিএস অ্যাসোসিয়েটেড, ফু ওয়াং ফুডস এবং আইএফআইসি ব্যাংক।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম দেশে টানা তৃতীয় দফা স্বর্ণের বাজারে দরপতন বিতর্ক পেরিয়ে আবারও আইপিএলের দরজায় মোস্তাফিজ ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর কপ ৩১-এ জলবায়ু মোকাবেলায় ৩ অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন আজ রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন হামজা-জামালরা নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিল করছেন আইজেনকোট
City Touch