Apan Desh | আপন দেশ

প্রথম ঘন্টায় বেড়েছে শেয়ার দর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১, ৯ জানুয়ারি ২০২৫

প্রথম ঘন্টায় বেড়েছে শেয়ার দর

শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিববে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৬ টির, দর কমেছে ৮৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮২ কোটি ৯ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৫৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭ টির, দর কমেছে ৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩ লাখ টাকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়