মেঘনা সিমেন্টের লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (BDRAL)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘BB-’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘ST-5’ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রেটিংয়ের সঙ্গে ‘ডেভেলপিং আউটলুক’ (Developing outlook) দেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
কোম্পানিটির ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্যাবলি, রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যাদি বিবেচনা করে এই রেটিং ও ‘ডেভেলপিং আউটলুক’ নির্ধারণ করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































