ফাইল ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেইসবুক পেজে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক বার্তায় তারেক রহমান লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিতপ্রাণ সেবা সর্বদা সুস্বাস্থ্য ও অদম্য উদ্দীপনার সঙ্গে অব্যাহত থাকুক। একই বার্তা তারেক রহমান তার এক্স অ্যাকাউন্টেও পোস্ট করেন।
আরও পড়ুন<<>>রাষ্ট্রপতির সঙ্গে সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ
এর ঘণ্টাখানেক পরে এক্সে প্রধানমন্ত্রীর এ বার্তা শেয়ার করে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বিনিময়ের প্রতি উত্তরে লেখেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য। আপনার সদয় কথাগুলোর জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































