Apan Desh | আপন দেশ

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: আপন দেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ায় কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে খেলার কথা ছিল নিগার সুলতানা জ্যোতির দলের। 

কিন্তু সকাল থেকে টানা বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি শেষ ৪ জায়গা করে নেয় বাংলাদেশ।

নাগোয়ার বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে ম্যাচের আগের দিনগুলোতেও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের প্রথম দিন স্থানীয় সময় সকাল ৯টায় নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।

নিয়ম অনুযায়ী, ২০ ওভারের ম্যাচ আয়োজন করা না গেলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের সুযোগ ছিল। তবে বৃষ্টি অব্যাহত থাকায় সেটিও আয়োজন করা যায়নি। পরে দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায় নেয়া হয়।

বর্তমানে বাংলাদেশ নারী দলের অবস্থান র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে। বিপরীতে চীনের অবস্থান ৩৭। র‍্যাঙ্কিংয়ের বড় ব্যবধানের সুবিধা কাজে লাগিয়ে কোনো বল না খেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সেলোনার আরেকটি গোল উৎসব

ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার ভারত ও জাপানের মধ্যকার কোয়ার্টার ফাইনালে ভারতেরই এগিয়ে থাকার সম্ভাবনা বেশি।

কয়েক দিন আগেই এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই হতাশা পেছনে ফেলে এশিয়ান গেমসের মঞ্চে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়