Apan Desh | আপন দেশ

শেয়ারের দরপতন চলছেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ১৫ মে ২০২৪

শেয়ারের দরপতন চলছেই

দেশের দুই শেয়ার বাজারে দর পতন চলছেই। বুধবার (১৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৫৮ পয়েন্ট। লেনদেন হয় ৫২৬ কোটি টাকা। দর হারিয়েছে ৭৬ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১০৪ পয়েন্ট।

আজ দিনের শুরু থেকেই পরতে থাকে ডিএসইর সূচক। প্রথম ৩৫ মিনিটে প্রধান সূচক কমে ৭০ পয়েন্ট। এরপর সূচক কিছুটা বাড়লেও দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৫৮.২২ পয়েন্ট। অবস্থান ৫ হাজার ৫১৫ পয়েন্টে। এছাড়া কমেছে ডিএস ৩০ ও শরিয়াহ ভিত্তিক সূচক। 

ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয় ৫২৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১৩৮ কোটি ৩ লাখ টাকা। 

হাতবদলে অংশ নেয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৭৬ ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬১টি, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর। 

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম আলিফ ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় ই–জেনারেশন, এবং তৃতীয় অবস্থানে ওরিয়ন ইনফিউশন। 

শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং তৃতীয় মুন্নু সিরামিক। 

অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক কমেছে ১০৪ দশমিক পাঁচ ছয় পয়েন্ট। লেনদেন হয় ১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম দেশে টানা তৃতীয় দফা স্বর্ণের বাজারে দরপতন বিতর্ক পেরিয়ে আবারও আইপিএলের দরজায় মোস্তাফিজ ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর কপ ৩১-এ জলবায়ু মোকাবেলায় ৩ অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন আজ রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন হামজা-জামালরা নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিল করছেন আইজেনকোট
City Touch