সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ মে)। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্মমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৪২১ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯৯ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৫ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ১৫ পয়েন্ট কমে যথাক্রমে ১২৪৯ ও ২০২৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪২১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ কোম্পানির শেয়ারদর।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































