Apan Desh | আপন দেশ

রাতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ৬ আগস্ট ২০২৩

রাতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। রবিবার মধ্যরাতে আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে আসবে।  বিসিবি  জানিয়েছে ৭, ৮ এবং ৯ আগস্ট ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, সাংবাদিক এবং সমর্থকদের জন্য একাধিক স্থানে ট্রফিটি প্রদর্শন করা হবে। 

৭ আগস্ট বাংলাদেশের গর্ব পদ্মা সেতুতে ট্রফি নিয়ে অফিশিয়াল ফটোশুট করা হবে। সেতুর মাওয়া প্রান্তে সার্ভিস এরিয়া-১-এ বিকেল ৩টায়  ফটোশুট অনুষ্ঠান শুরু হবে। পরদিন ৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি রাখা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখানে জাতীয় নারী এবং পুরুষ দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটার, ক্রিকেট অফিশিয়াল-সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা ট্রফি দেখার সুযোগ পাবেন।

পরদিন ৯ আগস্ট সর্বসাধারণের কাছে প্রদর্শনের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বসুন্ধরা শপিং মলে বিশ্বকাপ ট্রফি দেখতে পারবেন। 

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়