Apan Desh | আপন দেশ

রোনালদোকে নিষিদ্ধ করলো পর্তুগাল

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৩, ১০ অক্টোবর ২০২৬

রোনালদোকে নিষিদ্ধ করলো পর্তুগাল

ছবি : সংগৃহীত

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিষিদ্ধ করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় তাকে এ শাস্তির মুখে পড়তে হয়েছে।

৪১ বছর বয়সী এ তারকা ফরোয়ার্ডের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে সাময়িকভাবে নিষিদ্ধ থাকবেন এ পর্তুগিজ মহাতারকা। 

গত মাসে উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে পুরো সময় বেঞ্চে বসে থাকার পর কোচ জর্জ জেসুসের সঙ্গে রোনালদোর বিরোধের সূত্রপাত।

পরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান পর্তুগালের অধিনায়ক। মূলত কোচের সঙ্গে বোঝাপড়া ও খেলার সুযোগ পাওয়া নিয়ে তৈরি হওয়া দ্বন্দ্বের জেরে ক্যাম্প ছাড়েন সিআরসেভেন।

যদিও পরবর্তীতে এ বিষয়ে একটি লম্বা বিবৃতি দিয়ে নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন রোনালদো। সতীর্থদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি নিজের কাজের জন্য শাস্তি মেনে নেয়ার কথাও জানিয়েছেন তিনি।

রোনালদো অবশ্য পর্তুগালের হয়ে খেলার আগ্রহ হারাননি। শাস্তি মেনে নিয়ে জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়ুন <<>> ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

তবে নিয়মভঙ্গের কারণে ফেডারেশন তার বিরুদ্ধে এ শাস্তিমূলক তদন্ত শুরু করল। পর্তুগাল ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, অনুমতি ছাড়া জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেলে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন কোনো খেলোয়াড়।

তবে রোনালদোর ক্ষেত্রে চূড়ান্ত শাস্তি কতটা হবে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত সাপেক্ষে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। 

এদিকে জাতীয় দলের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যেই আল-নাসরের জার্সিতে মাঠে ফিরে গোল করে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ৯৮০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তার খেলা অনিশ্চয়তার মুখে পড়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়