Apan Desh | আপন দেশ

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪১, ১০ অক্টোবর ২০২৬

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

চলতি মাসেই শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন আলিস আল ইসলাম। সর্বশেষ এশিয়ান গেমসের দলেও ছিলেন এ ক্রিকেটার।

এদিকে চোটের কারণে আসন্ন সিরিজে খেলতে পারবেন না পেসার নাহিদ রানা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে তিন দলের এ লড়াই। এরপর ১৯ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন <<>> সাড়ে তিনশ’ করতে পারল না বাংলাদেশ

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এ সিরিজে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজের সূচি

১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্বাবুয়ে (আবুধাবি)
১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে (আবুধাবি)
২১ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ (শারজাহ)
২৩ অক্টোবর: ফাইনাল (শারজাহ)

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়