ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ায় পাওয়া আত্মবিশ্বাস সঙ্গী করে একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা। এ ম্যাচ দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো নিরপেক্ষ কোনো ভেন্যুতে টেস্ট খেল তারা।
শুক্রবার (০৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাটিং বেছে নেয়ার কারণ হিসেবে তিনি বলেন, উইকেট বেশ শুষ্ক, আর গরমও অনেক। আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা একটু কঠিন হবে। আমার ধারণা, দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে বল স্পিন করতে শুরু করবে এবং তখন পিচটি স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীরগতির হয়ে যাবে।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।
একমাত্র এ টেস্টে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ধারাবাহিক না হলেও জায়গা ধরে রেখেছেন ওপেনার সাদমান ইসলাম। স্কোয়াডে ফেরার পর একাদশেও আছেন স্পিনার নাঈম হাসান। তার সঙ্গে অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ স্পিন বিভাগ সামলাবেন। একাদশে দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
প্রথমবারের মতো আফগানদের টেস্টে নেতৃত্ব দিতে নেমেছেন রহমত শাহ। তার দলে তিনটি করে স্পিন ও পেস অপশন রাখা হয়েছে।
এমনিতে এ ম্যাচের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এখনও নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অবস্থায় পৌঁছাতে পারেনি তারা। তাই প্রায়শই সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ম্যাচ আয়োজন করে দেশটি।
১৬১টি টেস্ট খেলে ফেলার পর এবারই প্রথম কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার স্বাদ পেতে চলেছে বাংলাদেশ। ম্যাচটি শুরুর আগে বাংলাদেশ দল খানিক বেকায়দায়ই পড়েছে আমিরাতের তীব্র গরমের জন্য।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জিয়া-উর-রহমান , শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমত আলম।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































