ফাইল ছবি
কোচ জেরার্ড জোন্সকে নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ ইংলিশ কোচকে বাদ দিবে, না রেখে দিবে তা নিয়ে দোটানায় রয়েছে সংস্থাটি। এরমধ্যেই স্থগিত হওয়া অনূর্ধ্ব-২০ দলের সংবাদ সম্মেলন ডেকেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে দলের সংবাদ সম্মেলন!
তবে তাড়াহুড়ো করে মাত্র দেড় ঘণ্টা আগে সংবাদ সম্মেলনের কথা কেন গণমাধ্যমকে জানানো হলো, তাৎক্ষণিকভাবে এর কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে নিয়ে বিপাকে রয়েছেন বাফুফের কর্মকর্তারা। তাকে বরখাস্ত করা হতে পারে—এমন গুঞ্জনও ছিল। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে একাধিক দফা বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত জোন্সকে রেখে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে উজবেকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন<<>>বিশ্বকাপের প্রস্তুতি নিতে আফ্রিকায় তাওহীদ হৃদয়
আজকের সংবাদ সম্মেলন নিয়েও শুরু থেকে ছিল নানা সংশয়। বাফুফের কেউ কেউ আগে থেকেই সংবাদ সম্মেলন না করার পক্ষে ছিলেন। মূল চিন্তার বিষয় ছিল, সংবাদ সম্মেলনে জেরার্ড জোন্স কী বলে বসেন! এসব কারণেই একপর্যায়ে সংবাদ সম্মেলন বাতিলের সিদ্ধান্ত হয়।
কিন্তু দুপুরে হঠাৎ করেই সিদ্ধান্ত বদলায়। ঠিক হয়, সংবাদ সম্মেলন হবেই। আর সে সিদ্ধান্তের পরই মাত্র দেড় ঘণ্টা আগে গণমাধ্যমকে সংবাদ সম্মেলনের খবর জানায় বাফুফে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































