Apan Desh | আপন দেশ

বিশ্বকাপের প্রস্তুতি নিতে আফ্রিকায় তাওহীদ হৃদয়

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৯, ২৭ আগস্ট ২০২৬

বিশ্বকাপের প্রস্তুতি নিতে আফ্রিকায় তাওহীদ হৃদয়

ছবি: আপন দেশ

এগিয়ে আসছে আরেকটি বিশ্বকাপ। এ নিয়ে পরিকল্পনাও রয়েছে বাংলাদেশ জাতীয় দলের।  তারই অংশ হিসেবে লাল সবুজের ‘এ’ দল দক্ষিণ আফ্রিকায় সফর করছে। 

যেখানে তারা প্রথম চার দিনের ম্যাচে আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে। দ্বিতীয় চার দিনের ম্যাচের আগে দলে পরিবর্তন আনা হয়েছে ছয়টি। এরপর দু’দল তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে। 

টেস্টের পর ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তাওহীদ হৃদয়। বুধবার (২৬ আগস্ট) আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। তার আগে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন সেখানে খেলে আগামী বিশ্বকাপের প্রস্তুতি সারবেন। 

আরও পড়ুন<<>>অস্ট্রেলিয়া টেস্ট শেষে শরিফুলের ইতিহাস

সামনে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর ও বিশ্বকাপ থাকায় ‘এ’ দলের এ সফরকে প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন হৃদয়। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় আমাদের সামনে জাতীয় দলের সফর আছে এবং বিশ্বকাপ আছে, সবকিছু বিবেচনা করেই চেষ্টা করব যতটুকু প্রস্তুতি নেয়া যায় ওখানে।

‘এ’ দলের হয়ে খেলা উপভোগের মন্ত্র নিয়ে হৃদয় জানান, এ দলের খেলা হোক বা জাতীয় দলের বা এলাকার খেলা হোক, চেষ্টা থাকে যে সবসময় দলের জন্য যতটুকু অবদান করা যায়। এ দলে আমার নিজস্ব কোনো লক্ষ্য নাই। আমি প্রতিটি ম্যাচ বা প্রতিটি দিন উপভোগ করার চেষ্টা করি।

প্রসঙ্গত, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ খেলবে ৩০ আগস্ট থেকে। ম্যাচটি হবে পচেফস্ট্রুমে। পরবর্তীতে আগামী ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের ম্যাচ খেলবে তারা। ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়