Apan Desh | আপন দেশ

বিশ্ব মান দিবস আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:০৬, ১৪ অক্টোবর ২০২৬

বিশ্ব মান দিবস আজ

ছবি: আপন দেশ

আজ ১৪ অক্টোবর (বুধবার), বিশ্ব মান দিবস। মূলত পণ্যসেবার মান উন্নয়ন ও বজায় রাখার প্রতি কর্তৃপক্ষ, উদ্যোক্তা এবং ভোক্তাদের সচেতন করার উদ্দেশেই পালন করা হয় দিবসটি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হচ্ছে। 

১৯৪৬ সালের ১৪ অক্টোবর লন্ডনে ২৫টি দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিকভাবে একটি  স্বীকৃত মান নির্ধারক সংস্থার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর ১৪ অক্টোবর ‘বিশ্ব মান দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৯৭০ সাল থেকে আইএসও দিনটি পালন করছে। 

প্রতিবছরই দিবসের প্রতিপাদ্য চলমান বিষয়গুলোকে ঘিরে নির্ধারণ করা হয়। এ বছরের প্রতিপাদ্য এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘Shared vision for a better world—Affordable and Clean Energy’। এর ভাবার্থ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

বিশ্বের প্রধান তিনটি মান সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) যৌথভাবে দিবসটি পালন করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ নম্বর লক্ষ্য—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে জ্বালানি উৎপাদনের পাশাপাশি এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কোনো পণ্য বা সেবার আন্তর্জাতিক মান কী হবে, তা নির্ধারণ করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও)। সংস্থাটি এ পর্যন্ত ২২ হাজার ৩৫৫টি আন্তর্জাতিক মান প্রকাশ করেছে। শুধু পণ্য বা সেবা নয়, কোনো বস্তু ও প্রক্রিয়ার সঠিক পন্থা বা পদ্ধতির আন্তর্জাতিক মানও নির্ধারণ করে আইএসও।

আরও পড়ুন<<>>বিশ্ব ডিম দিবস আজ 

আইএসও একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। এর প্রধান কেন্দ্র সুইজারল্যান্ডের জেনেভায়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি সদস্য।

এ চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ৭৯টি বাংলাদেশ স্ট্যান্ডার্ড বা মান প্রণয়ন করেছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এ পর্যন্ত বিএসটিআই মোট ৪ হাজার ৬৩১টি বাংলাদেশ স্ট্যান্ডার্ড প্রণয়ন করেছে।

পণ্যের মান যাচাইয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে রয়েছে সোলার প্যানেল পরীক্ষাগার। সেখানে জার্মান প্রযুক্তির অত্যাধুনিক সান সিমুলেটরের মাধ্যমে সর্বোচ্চ ১ হাজার ওয়াট ক্ষমতার সোলার প্যানেল পরীক্ষা করা সম্ভব। আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ এবং উন্নত আলোক উৎস ও ক্যালিব্রেটেড যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পরীক্ষাগারটি সোলার প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মান যাচাই করছে।

বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা ও প্রচারমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে বিএসটিআইয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। সভায় মুখ্য আলোচক হিসেবে থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। সভাপতিত্ব করবেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ঋণ দিলো সোনালী ব্যাংক ড. ইউনূসকে হেনস্তায় সাবেক উপদেষ্টাদের নিন্দা চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch