Apan Desh | আপন দেশ

টানা তিন মৌসুমে অনন্য কীর্তি মেসির

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৪, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:২৪, ১৮ অক্টোবর ২০২৬

টানা তিন মৌসুমে অনন্য কীর্তি মেসির

ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) আটালান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে ন্যূনতম ১৫ গোলে অ্যাসিস্ট করলেন লিওনেল মেসি।

রোববার (১৮ অক্টোবর) আটালান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী মায়ামি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন মহাতারকা জোড়া গোল করে ব্যবধান তিনগুণ করেন।

শেষ দিকে পেনাল্টিতে পাওয়া গোলে ব্যবধান কমায় স্বাগতিক আটালান্টা। ম্যাচজুড়ে তাদের ওপর আধিপত্য ছিল ক্রিস্টিয়ান গঞ্জালেসের দলের। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৩৬ গোল করলেন মেসি। আর চলমান এমএলএসে ২৫তম গোল নিয়ে তিনি সবার শীর্ষে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছেন। পাশাপাশি অ্যাসিস্টও করেছেন ১৫টি।

এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে টানা তিন মৌসুমেই ন্যূনতম ১৫টি অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন মেসি। চলতি মৌসুমে অবশ্য তার সমান অ্যাসিস্ট আছে লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলা দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের।

আরও পড়ুন <> দিয়াসের হ্যাটট্রিকে বড় জয় বায়ার্নের 

গত মৌসুমে এমএলএসে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। তিনি এবং জোসেফ মার্টিনেজই কেবল লিগের ইতিহাসে দুই মৌসুমে কমপক্ষে ২৫টি গোল করেছেন। সবমিলিয়ে আলবিসেলেস্তে মহাতারকার অবদান রয়েছে ৪০ গোলে।

২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসি-র হয়ে কার্লোস ভেলার গড়া রেকর্ড (৪৯ গোলে অবদান) থেকে ৯টি কম মেসির। তবে মায়ামি অধিনায়কের হাতে এখনও চার ম্যাচ বাকি।

আটালান্টার বিপক্ষে প্রথমার্ধে একটি গোলে সহায়তার পর, দ্বিতীয়ার্ধে মাত্র ৪ মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি। ৫৬ ও ৬০তম মিনিটে তিনি চলতি লিগ মৌসুমের ২৪তম ও ২৫তম গোলটি করেন। জেরেমি বার্তেরামে উভয় গোলেই সহায়তা করেন এবং মেসির দ্বিতীয় গোলটির সময় অবদান ছিল লুইস সুয়ারেজেরও।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়