Apan Desh | আপন দেশ

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫১, ১৮ অক্টোবর ২০২৬

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। মুম্বাইয়ের জুহুতে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

জানা গেছে, তিন ব্যক্তি অভিনেতাকে লক্ষ্য সেখানে গুলি চালান বলে অভিযোগ। তবে এ ঘটনায় টাইগার শ্রফ নিরাপদ রয়েছেন। কোনো গুলির আঘাত লাগেনি বলে জানিয়েছে পুলিশ সূত্র।

গুলি চালোনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় তার গাড়িচালক আহত হয়েছেন। তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) মোহিত গার্গ নিশ্চিত করেছেন, টাইগার শ্রফ নিরাপদে রয়েছেন। ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে ১২টি দল গঠন করা হয়েছে।

আরও পড়ুন <<>> যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

এদিকে বিদেশে অবস্থানরত দুই গ্যাংস্টার অনিল পণ্ডিত ও হারমান সান্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নামে প্রকাশিত ওই পোস্টে এ দাবি করা হয়। তবে হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া বাকি।

ঘটনার পর ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আশিস শেলার টাইগার শ্রফের পরিবারের সঙ্গে কথা বলেছেন।

এদিকে হামলার কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে এবং হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়