Apan Desh | আপন দেশ

ত্রিদেশীয় সিরিজে সহজ জয় হাতছাড়া শ্রীলংকার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২২, ১৮ অক্টোবর ২০২৬

ত্রিদেশীয় সিরিজে সহজ জয় হাতছাড়া শ্রীলংকার

ছবি: সংগৃহীত

সহজ জয় হাতছাড়া করলো শ্রীলংকা। তীরে গিয়ে বুদ্ধির খেলায় পরাস্ত লংকানরা। দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান।

প্রভিন রত্নায়েকে এবং জেনিক লিয়ানাগের দায়িত্বশীল ইনিংসে জয়ের দুয়ারে চলে যায় শ্রীলংকা।

কিন্তু পাকিস্তানের দুই তারকা পেসার হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির কৌশলের কাছে পরাস্ত হন লিয়ানাগে ও দাসুন শানাকা।

একটা পর্যায়ে ৪৩.৩ ওভারে ৫ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ২৫৩ রান। জয়ের জন্য ৩৯ বলে প্রয়োজন ছিল মাত্র ৫৩ রান। ৬০ ও ২৬ রানে তখন ব্যাটিংয়ে ছিলেন জানিথ লিয়ানাগে ও সাবেক অধিনায়ক দাসুন শানাকা। 

স্বীকৃত এ দুই সেট ব্যাটসম্যান উইকেটে থাকায় জয়ের স্বপ্নে বিভোর ছিল শ্রীলংকার টিম ম্যানেজমেন্ট। কিন্তু হারিস রউফের করা ৪৪তম ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিয়ানাগে। তিনি ৭৪ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬০ রান করে আউট হন।

আরও পড়ুন <<>> ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

জানিথ লিয়ানাগে আউট হওয়ার পর চাপে পড়ে যায় শ্রীলংকা। ঠিক পরের ওভারে বল করতে এসে দ্বিতীয় ডেলিভারিতে দাসুন শানাকাকে ক্যাচ তুলতে বাধ্য করেন শাহিন শাহ আফ্রিদি। শানাকা ফেরেন ১৮ বলে ২৮ রান করে।

শানাকা আউট হওয়ার পর ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলংকা। পরপর দুই ওভারে দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ায় রীতিমতো হতাশা প্রকাশ করেন দলটির কোচ গ্যারি কার্স্টেন। 

২০১১ সালে ভারতকে বিশ্বকাপ ট্রফি এনে দেয়া গ্যারি কার্স্টেনকে সম্প্রতি নিয়োগ দেয় শ্রীলংকা। উদ্দেশে আগামী বছর বিশ্বকাপ জয়। কিন্তু লংকান তারকাদের পারফরম্যান্সে হতাশ কোচ কার্স্টেন। 

শানাকা আউট হওয়ার পর লেজের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেয়ায় ৪৮.১ ওভারে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলংকা। ৩৭ রানে জয় পায় পাকিস্তান।

রোববার (১৮ অক্টোবর) পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে স্বাগতিক পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা।

আগে ব্যাট করতে নেমে সালমান আলি আগার সেঞ্চুরিতে ভর করে ৩০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করে ম্যাচ সেরা হন সালমান আলি আগা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়