ফাইল ছবি, আপন দেশ
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর ঢাকাসহ দেশের সব সোনার (জুয়েলারি) প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রোববার (১৮ অক্টোবর) সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এর সভাপতি এনামুল হক এর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।
আরও পড়ুন<<>>অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অষ্টমী পূজার দিন অর্থাৎ সোমবার (১৯ অক্টোবর) সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ওই দিন দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































