ছবি: আপন দেশ
জিয়াউর রহমান ফাউন্ডেশন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত ও তারেক রহমানের উদ্যোগে ও অনুপ্রেরণায় স্থাপিত বাংলাদেশের মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত। এমন মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, গত ২৭ বছর মানবসেবার ছোট চারাগাছ থেকে আজ এ প্রতিষ্ঠান মহীরূহ হওয়ার পথে। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।
রোববার (১৮ অক্টোবর) রাতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনেরর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
আরও পড়ুন<<>সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে
ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের জন্য মানুষ, একটু চেষ্টা, একটু উদ্যোগ, এ সংকল্পে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। সবসময় বাংলাদেশের সর্বত্র প্রতিটি মানুষের পাশে, মানুষের কাছে থাকছে, থাকবে ইনশাআল্লাহ। আমি আশা করি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যতে সারা বিশ্বে মানবতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বিভিন্ন মানবসেবী কর্মকাণ্ডের মাধ্যমে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জেডআরএফ'র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার।
এতে মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত সদস্যরাও যোগ দেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































