ছবি: সংগৃহীত
ফিফা আসিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। বাফুফে এবং ফিফা দুই পক্ষের মাঝেই আসিয়ান কাপ নিয়ে সকল আলোচনা শেষ হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বাফুফের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আর এ টুর্নামেন্টের মাধ্যমেই প্রথমবারের মতো ফিফা আয়োজিত কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে ফিফা স্বীকৃত টুর্নামেন্টে খেললেও সরাসরি ফিফার আয়োজনে খেলা হয়নি বাংলাদেশের।
আরও পড়ুন <<>> শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড
শনিবার বাফুফের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, ফিফার আমন্ত্রণে সাড়া দিয়ে আসিয়ান কাপে খেলতে যাবে বাংলাদেশ।
ভারত এ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার পরেই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিলো ফিফা। আর লম্বা অপেক্ষা আর একাধিক গুঞ্জনের পর তাতে সাড়াও দিয়েছে বাফুফে। নভেম্বর মাসে সাফ ফুটবলের আগে ইন্দোনেশিয়ার মাটিতে এ টুর্নামেন্ট দিয়ে নিজেদের প্রস্তুতি সারবে হামজা-জামালরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































