Apan Desh | আপন দেশ

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পাননি কুবার্সি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৪, ২২ জুলাই ২০২৬

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পাননি কুবার্সি

ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত উত্তর আমেরিকা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের অন্যতম বড় ভিত্তি ছিল তাদের দুর্ভেদ্য রক্ষণভাগ। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে ইতিহাস গড়া দলটির দুই সেন্টার-ব্যাক পাউ কুবারসি ও আয়মেরিক লাপোর্তে ছিলেন সে সাফল্যের মূল কারিগর। অথচ ফিফার ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়নের তালিকায় জায়গা হয়নি এ দুজনের কারোরই।

কুবার্সি দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন। তারপরও বিশ্বকাপের সেরা একাদশের জন্য ডিফেন্ডারদের সংক্ষিপ্ত তালিকায় তাদের না থাকাটা বিস্ময় জাগানিয়া।

প্রতিটি বিশ্বকাপে ফিফা সেরা একাদশ বাছাইয়ের জন্য সাধারণ দর্শকদের ভোট দেয়ার সুযোগ করে দেয়। ফিফার ওয়েবসাইটে ৪-৩-৩, ৪-৪-২ বা ৩-৪-৩ ফর্মেশনে দল গঠন করতে পারছেন ভোটাররা।

ডিফেন্ডারদের তালিকায় জায়গা পেয়েছেন অবশ্য চ্যাম্পিয়ন স্পেনের মার্ক কুকুরাইয়া ও পেদ্রো পররো। তালিকায় থাকা অন্য ডিফেন্ডাররা হলেন রানার্সআপ আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেস, ক্রিশ্চিয়ান রোমেরো, পর্তুগালের নুনো মেন্দস, নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, ব্রাজিলের গাব্রিয়েল মাগালাইস ও ফ্রান্সের দাইয়ু উপামেকানো।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

গোলরক্ষকদের তালিকায় আছেন গোল্ডেন গ্লাভ জয়ী স্পেনের উনাই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস, কেইপ ভার্ডের ভাজিনিয়া, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড ও কুরাসাওয়ের ইলয় রুম।

মিডফিল্ড ও উইংয়ে আছেন গোল্ডেন বল জয়ী স্পেনের রদ্রি, লামিন ইয়ামাল, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ফ্রান্সের মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র, আর্জেন্টিনার এন্সো ফের্নান্দেস, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও মরক্কোর ইসমায়েল সাইবারি।

আক্রমণভাগে আছেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, মেক্সিকোর হুলিয়ান কিনোনেস, নরওয়ের আর্লিং হলান্ড ও আর্জেন্টিনার লিওনেল মেসি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়