Apan Desh | আপন দেশ

শেষটা রাঙাতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৪, ১৯ জুলাই ২০২৬

শেষটা রাঙাতে চায় বাংলাদেশ

ছবি : সংগৃহীত

এবারের জিম্বাবুয়ে সফরটা মোটেও ভাল হয়নি বাংলাদেশের। একমাত্র টেস্টে পরাজয় দিয়ে সফর শুরু করে সফরকারিরা। এরপর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হারে লাল সবুজ দলের প্রতিনিধিরা। টি-টোয়েন্টি সিরিজে হার দিয়ে শুরু হয় হলেও দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারী বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি সিরিজ নির্ধারনী ম্যাচে রূপ নিয়েছে। 

সিরিজ নির্ধারনী ম্যাচ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করার লক্ষ্য নিয়ে রোববার (১৯ জুলাই) তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। 

সিরিজের প্রথম ম্যাচ ৩২ রানে জয় পায় জিম্বাবুয়ে। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোয় আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের। 

টি-টোয়েন্টি সিরিজের আাগে জিম্বাবুয়ের কাছে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টি হেরে যাওয়ায় এবারের জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটেই হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে সিরিজে টিকে থাকে টাইগাররা। 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের পেস আক্রমণকে দারুণভাবে সামাল দেয় বাংলাদেশের ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে ১২০ রান তোলার পর ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় টাইগাররা। দলের হয়ে দুই ওপেনার তানজিদ হাসান ৫৮ ও সাইফ হাসান ৫৫ রান করেন। ইনিংসের শেষ দিকে টানা ৪ বলে চার ছক্কায় ১০ বলে অপরাজিত ৩১ রান করেন মোহাম্মদ সাইফুদ্দিন। 

ব্যাটারদের প্রশংসা করেছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। তিনি বলেন, দল হিসেবে আমরা বোলিং ও ব্যাটিং, দুই বিভাগেই খুব ভালো করেছি। ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলেছে। আমরা সবসময়ই বড় জুটির কথা বলি এবং শুরুতে আমরা খুব ভালো জুটি পেয়েছি। আমাদের লক্ষ্য ছিল কয়েকটি ভালো জুটি গড়া, যেখানে মূল মনোযোগ ছিল ইনিংসের শুরুর দিকে। উদ্বোধনী জুটিতেই বড় রান পেয়েছি। এখন তৃতীয় ম্যাচেও আমাদের সে পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে হবে।

আরও পড়ুন<<>>আর্জেন্টিনা না স্পেন, শেষ হাসি কার

ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও প্রশংসা করেছেন হৃদয়। তিনি বলেন, আমাদের পরিকল্পনা ছিল আঁটসাঁট লাইন ও লেন্থে বজায় রেখে বল করা এবং বোলাররা এখানে তা দারুণভাবে বাস্তবায়ন করেছে।

এবারের জিম্বাবুয়ে সফর নিয়ে কথা বলতে গিয়ে হৃদয় জানান, দল ধীরে ধীরে স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। 

তিনি বলেন, পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের দ্রুত মানিয়ে নিতে হয়। এখন আমরা এখানকার কন্ডিশন সম্পর্কে জানি, তাই আমরা মানিয়ে নেওয়ার পাশাপাশি আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের চেষ্টা করছি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পাওয়ায় পেসার নাহিদ রানাকে নিয়ে চিন্তায় বাংলাদেশ দল। সিরিজ নির্ধারণী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, যথাসময়ে রানা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন হৃদয়।

দ্বিতীয় ম্যাচে বাজে ফিল্ডিংয়ের কারনেই দল হেরেছে বলে জানান জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। তিনি বলেন, সত্যি বলতে, অধিনায়ক হিসেবে এখানে দাঁড়িয়ে আমি লজ্জিত। আমাদের বাজে ফিল্ডিং দলের উপর প্রভাব ফেলেছে। তবে আমরা আমাদের ভুলগুলো শুধরে নেয়ার ব্যাপারে আশাবাদী।

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ২৬ ম্যাচ খেলে ১৮টিতে জয়ের বিপরীতে ৯টিতে হেরেছে টাইগাররা।

বাংলাদেশ দল : তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, সাইফুদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন। 

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, মিল্টন শুম্বা। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ পরীক্ষা না দিয়ে চাকরি, মন্ত্রণালয়ে এসে আটক ৪ দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো ইরানকে উত্তেজনা কমানোর আহবান আরব লীগের ওমানে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান গোল উৎসবের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড