Apan Desh | আপন দেশ

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি 

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৮, ৮ জুলাই ২০২৬

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি 

ছবি: আপন দেশ

আক্রমণ পাল্টা আক্রমণ, হাতাহাতি, লাল কার্ড ও রোমাঞ্চকর নাটকীয়তায় ভরা উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর খেলা শেষ হয়েছে। বুধবার (০৮ জুলাই) ভোরে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে নকআউটের এ পর্ব। এরই সঙ্গে ঠিক হয়ে গেছে কোয়ার্টার-ফাইনালের লাইনআপ।

রোমাঞ্চকর লড়াইয়ে জিতে টিকে আছে আট দল। বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মতো দল। শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। একদিনের বিরতির পর শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। চারটি ম্যাচই জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

ফ্রান্স–মরক্কো: কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১০ জুলাই, শুক্রবার রাত ২টায়। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েছিল ফ্রান্স। চার বছর পর আবারও বিশ্বকাপের নকআউটে দেখা হচ্ছে দুই দলের।

স্পেন–বেলজিয়াম: দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। বাংলাদেশ সময় ১১ জুলাই, শনিবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি। শেষ ষোলোয় পর্তুগালকে হারিয়ে এসেছে স্পেন, আর যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম।

আরও পড়ুন<<>>অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

নরওয়ে–ইংল্যান্ড: তৃতীয় কোয়ার্টার ফাইনালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় ১২ জুলাই, রোববার রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। ব্রাজিলকে বিদায় করে দারুণ আত্মবিশ্বাসে আছে নরওয়ে। অন্যদিকে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড।

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড: শেষ কোয়ার্টার ফাইনালে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় ১২ জুলাই, রোববার সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। শেষ ষোলোয় মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

চারটি ম্যাচের বিজয়ীরাই খেলবে সেমিফাইনালে। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে শেষ আটের বাধা পেরোতেই হবে প্রতিটি দলকে। ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছে আরও চারটি হাইভোল্টেজ লড়াই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch