ছবি : আপন দেশ
আজ ২০ জুন, আন্তর্জাতিক শরণার্থী দিবস। প্রতি বছর ২০ জুন বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘শরণার্থীদের প্রতি সংহতি’ যা বিশ্বজুড়ে সংঘাত বা নিপীড়নের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষ ও শরণার্থীদের সুরক্ষা এবং মর্যাদা প্রতি একাত্মতা প্রকাশ করার আহ্বান জানায়।
জাতিসংঘের ঘোষণা অনুযায়ী, ২০০১ সাল থেকে প্রতি বছর দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্যানুযায়ী, বিশ্বে এখন প্রতি ৭৭ জনের একজন শরণার্থী। গত এক দশক ধরে প্রতি বছর শরণার্থীর সংখ্যা বেড়েছে। বাংলাদেশেও শরণার্থীর সংখ্যা বাড়ছে।
আরও পড়ুন : আ.লীগ একটা ‘মাফিয়া পার্টি’: স্বরাষ্ট্রমন্ত্রী
এ দেশে প্রায় ৪ লাখের মতো রোহিঙ্গা রয়েছে। ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এর সংখ্যা আরও বাড়তে শুরু করে। মিয়ানমারের সেনা নির্যাতন ও গণহত্যা থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয়ায় বর্তমানে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে নিয়ে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































