Apan Desh | আপন দেশ

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন মিরাজ-হাসান 

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৮, ২ জুন ২০২৬

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন মিরাজ-হাসান 

ছবি সংগৃহীত

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন দাসকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে জাফনা কিংস ও গল গ্যালান্টস। এবার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার হাসান মাহমুদ।

সোমবার (০১ জুন) শ্রীলঙ্কার রাজধানী কলোম্বতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্রাফটে মিরাজকে দলে ভিড়িয়েছে গল গ্যালান্টস। অন্যদিকে, হাসান মাহমুদকে বেছে নিয়েছে কলম্বো ক্যাপস।

আরও পড়ুন<<>>নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আইসিসি প্রতিনিধি দল

দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে এবারের এলপিএলে বাংলাদেশের খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল পাঁচে। আগামী ১৭ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল।

ড্রাফটের পূর্বে সাকিবকে দলে নিয়েছে জাফনা কিংস। একই দলে চুক্তিবদ্ধ হয়েছেন তাসকিন আহমেদও। একইভাবে গল গ্যালান্টসের সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড় হয়েছেন লিটন দাস।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের