Apan Desh | আপন দেশ

নারী বিশ্বকাপে যে পরিকল্পনা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৫, ১০ মে ২০২৬

আপডেট: ১৫:১৭, ১০ মে ২০২৬

নারী বিশ্বকাপে যে পরিকল্পনা বাংলাদেশের

ছবি: আপন দেশ

আগামী ১২ জুন ক্রিকেটের আদি ভূমি ইংল্যান্ডের মাটিতে বসছে নারী বিশ্বকাপের আসর। টি-টোয়েন্টি ফরম্যাটের এ বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে চলতি মাসেই দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। তবে তার আগে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। 

সিরিজ ও আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১০) মিরপুরে দল ঘোষণা করে বিসিবির নারী বিভাগের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। 

ঘোষিত দলে নাম রয়েছে কেবল দুই পেসার মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণার। তাদের সঙ্গে রিতু মনি বিকল্প পেসার হিসেবে আছেন। বিশ্বকাপে মাত্র দুই পেসার নেয়ার নেপথ্য কারণ কি কন্ডিশন নাকি যথেষ্ট বিকল্প না থাকায়? 

এমন প্রশ্নে শিপন বলেন, এখন বললে আমাকে ছোট করা হবে, জাতীয় দলকে ছোট করা হবে। কিন্তু আমাদের পাইপলাইনের প্রক্রিয়া খুবই ধীর।

মূলত ইংল্যান্ডের কন্ডিশনে একাদশে একজন পেসার খেলানোর চিন্তা। শিপন বলেন, আমাদের ইচ্ছা আছে ইংল্যান্ডের কন্ডিশনে যদি বল বেশি ঘুরে তাহলে দুই পেস বোলার খেলানোর। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি যা দেখছি ইংল্যান্ডে গ্রীষ্মে বল ওরকম মুভ করে না। উপমহাদেশের মতোই উইকেট হয়ে গেছে।

আরও পড়ুন<<>>বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তাসকিন-মিরাজ

বিশ্বকাপের কন্ডিশন দেখে পরিকল্পনা সাজানোর কথা জানালেন নারী দলের এ নির্বাচক, আমাদের পরিকল্পনা হয়তো ওরকমই থাকবে, এক পেস বোলার আর স্পিনারদের নিয়ে খেলার। যদি বল বেশি ঘুরে, এ সম্ভাবনা আছে। ম্যাচের মাঝখানে অনেক বিরতি আছে, আমাদের রিকভারিরও সুযোগ থাকবে।

প্রসঙ্গত, ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ১২ দলের এ মেগা ইভেন্ট শুরু হবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। 
গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে– সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে– ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়