Apan Desh | আপন দেশ

প্রতিনিধি

‘জনপ্রতিনিধি অশোভন আচরণ করলে জেলখানা দেখিয়ে দিন’

‘জনপ্রতিনিধি অশোভন আচরণ করলে জেলখানা দেখিয়ে দিন’

দেশে ‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই। পুলিশের মধ্যেও কোনো ভয় কাজ করছে না। নিয়মিত অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে। সহিংসতার শঙ্কাও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

০৭:৫২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল আসছে ঢাকায় 

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল আসছে ঢাকায় 

বাংলাদেশ সফর করবে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তারা বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্পর্কের মানবাধিকার সংক্রান্ত দিকগুলো নিয়ে আলোচনা ও কক্সবাজারে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যালোচনা করবেন।  বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইউরোপীয় পার্লামেন্টের এক বিবৃতিতে জানানো হয়, পাঁচ সদস্যের এ প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকার, বিভিন্ন এনজিও ও সুশীল সমাজ, শ্রমিক সংগঠন ও বাংলাদেশে কর্মরত বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে।

০৬:১৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
Advertisement