Apan Desh | আপন দেশ

নেইমারকে বাংলাদেশের জার্সি উপহার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৭, ১৯ এপ্রিল ২০২৬

নেইমারকে বাংলাদেশের জার্সি উপহার

ছবি ফেসবুক থেকে নেয়া

এক যুগের বেশি সময় ধরে ব্রাজিলে বসবাস করেন শাহনুর রুমেন। ভাগ্যান্বেষণে গিয়ে কাজের পাশাপাশি একপর্যায়ে ফটো সাংবাদিকতায় যুক্ত হন তিনি। ফ্রিল্যান্সার হয়ে কাজও শুরু করেন। সে কাজের সূত্র ধরে সুযোগ পেয়ে আগের দিন ব্রাজিলের বড় তারকা নেইমারের সঙ্গে দেখা করেন এ বাংলাদেশি। উপহার হিসেবে নেইমারকে দেন বাংলাদেশের জার্সিও।

সাও পাওলোর সান্তোস ক্লাবে অনুশীলনের আগে নেইমারের সঙ্গে কিছু সময় সাক্ষাৎের সুযোগ হয় শাহনুরের। তখনই বাংলাদেশের জার্সি দিতে ভুল হয়নি সিলেটের বিশ্বনাথ থেকে সেখানে পাড়ি জমানো এ বাংলাদেশির। 

আরও পড়ুন<<>>ডিপিএলে দলবদল, কে যাচ্ছেন কোন দলে?

শাহনুর বলেন, ব্রাজিল হচ্ছে ফুটবলের দেশ। এখানে বিশ্বের সেরা লিগ, ক্লাব ও খেলোয়াড়দের খুব কাছ থেকে কাজ করার সুযোগ পাওয়া যায়। সে সুযোগটাই আমাকে এ পেশায় আরও অনুপ্রাণিত করেছে। তাই কয়েক বছর ধরে এখানে ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতায় যুক্ত হয়েছি। ব্রাজিল সাংবাদিক সমিতির সদস্য আমি। সব মাঠে যাওয়ার সুযোগও আছে আমার। সেটা কাজে লাগিয়ে নেইমারের অনুশীলনে যায় এবং তাকে বাংলাদেশের জার্সি উপহার দেয়।

নেইমার জার্সি পেয়ে কী বলেছেন এমন প্রশ্নে শাহনুর জানালেন, আমি তাকে বলেছি—বাংলাদেশে কোটি কোটি ফুটবল ভক্ত আছে, যারা বিশেষ করে ব্রাজিল ও তার খেলা অনেক ভালোবাসে। তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং আগ্রহ দেখিয়েছেন। বাংলাদেশের জার্সির প্রশংসাও করেছেন।

এরপরই শাহনুর জানালেন, নেইমার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশের ভক্তদের এ ভালোবাসার কথা শুনে অভিভূত হয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাড়ল জ্বালানি তেলের দাম অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প