ফাইল ছবি
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দলবদলের প্রথম দিনেই জমে উঠেছে ক্রিকেটাঙ্গন। অনলাইন ও সরাসরি মিলিয়ে ৭৯ জন ক্রিকেটার দল পরিবর্তন করেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ২০২৫-২৬ মৌসুমের দলবদল কার্যক্রম শুরু হয়।
এদিনই দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। শিরোপা ধরে রাখার লক্ষ্যে তারা গড়েছে তারকাবহুল দল। দলবদল উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবনে অবস্থিত ঢাকা মহানগর ক্রিকেট কমিটি কার্যালয়ে ছিল ক্রিকেটারদের ভিড়।
এর আগে ক্লাবগুলোর বয়কটের কারণে ডিপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ক্লাবগুলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে অবৈধ দাবি করেছিল। পরে জাতীয় ক্রীড়া পরিষদ সে কমিটি ভেঙে দেয়। এরপর তামিম ইকবালের নেতৃত্বে একটি অস্থায়ী কমিটি দায়িত্ব নেয়। এতে অচলাবস্থার অবসান হয়।
আরও পড়ুন <<>> নেইমারের হাতে বাংলাদেশের জার্সি
এদিকে, প্রতিটি দলের জন্য ২৫ লাখ টাকা অনুদান বরাদ্দ করেছে বিসিবি। সময়ের স্বল্পতার কারণে এবার রেলিগেশন ও সুপার লিগ পর্ব বাতিল করা হয়েছে। ফলে একক রাউন্ড-রবিন পদ্ধতিতে লিগ অনুষ্ঠিত হবে। ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই চ্যাম্পিয়ন হবে।
একনজরে দলবদলের প্রথম দিন শেষে স্কোয়াড-
আবাহনী লিমিটেড : নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, জিশান আলম, মেহেরব আহিন, রকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন ও মেহেদী হাসান, সৈয়দ খালেদ আহমেদ, সাব্বির রহমান, জাকের আলী অনিক, মারুফ মৃধা, অনিক সরকার, রহানাত দৌল্লাহ বর্ষণ, সাব্বির হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, ইকবাল হোসেন ইমন, সৌম্য সরকার।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব : তৌফিক খান তুষার, তোফায়েল আহমেদ রায়হান, আশরাফুল হাসান, নাসির হোসেন, মাহফিজুল ইসলাম।
বসুন্ধরা স্ট্রাইকার্স : মোহাম্মদ আল আমিন, রুয়েল মিয়া, উরফান হোসেন, নাহিদুল ইসলাম।
সিটি ক্লাব : শাকিল হোসেন, আহরার আমিন পিয়ান, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, জিল্লুর রহমান বিজয়, মিজানুর রহমান, ফাহিম হাসান, নিহাদ উজ জামান, এনামুল হক আশিক, সাজ্জাদুল হক রিপন, মেহেদী মারুফ, এনামুল হক, সাদিকুর রহমান, তৌফিক আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল গাফফার সাকলায়েন।
ঢাকা লিওপার্ডস : সৈকত আলী, মাহাদি হাসান, শেখ পারভেজ জীবন, ইফতেখার হোসেন ইফতি, মইন খান, মোহাম্মদ মিঠুন, আল ফাহাদ, ওয়াসি সিদ্দিকি, দেবাশীষ সরকার দেবা, মুমিনুল হক, জাকির হাসান, হাসান মুরাদ, জাওয়াদ আবরার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি।
গুলশান ক্রিকেট ক্লাব : বিশাল চৌধুরী, তানভীর হোসেন, কেএম আতিকুর রহমান।
মোহামেডান স্পোর্টিং ক্লাব : এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম আহমেদ, তইবুর রহমান পারভেজ, রিপন মণ্ডল, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : আবু হাসিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম, রায়ান রাফসান রহমান, হাবিবুর শেখ মুন্না, আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, আকবর আলী, শামীম মিয়া, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদী হাসান, রিজান হোসেন, ইকবাল হোসেন, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































