ফাইল ছবি
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ সফরে টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ সফরকারি কিউইরা। ইতিমধ্যেই এ সিরিজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার সিরিজের টিকিটমূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে ম্যাচ।
বিসিবি জানিয়েছে, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট মিলবে এ অফিসিয়াল ওয়েবসাইটে। টিকিট বিক্রি শুরু হবে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টায়। এর আগে দ্বিপাক্ষিক সিরিজগুলো ভিন্ন ভেন্যুতে হলে টিকিটের মূল্য আলাদাভাবে প্রকাশ করা হতো। এবার একসঙ্গে প্রকাশিত হলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচের টিকিটমূল্য।
আগামী ১৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যা ৩টায় শুরুর কথা থাকলে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বেলা ১১টা থেকে নতুন সময় চূড়ান্ত করা হয়েছে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ৬টায় শুরুর কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে তা ৩টা করা হয়েছে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মিরপুরে ১৭, ২০ এবং চট্টগ্রামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ (২৭ ও ২৯ এপ্রিল) চট্টগ্রামে এবং শেষ ম্যাচ হবে মিরপুরে (২ মে)।
আরও পড়ুন<<>>টেবিল টেনিসে স্বর্ণসহ ৮ পদক নিশ্চিত বাংলাদেশের
মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটমূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার) : ২৫০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর মিডিয়া ব্লক ও দক্ষিণ করপোরেট ব্লক) : ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ দক্ষিণ (করপোরেট ব্লক) : ১৫০০ টাকা
ক্লাব হাউজ দক্ষিণ ও উত্তর (শহীদ মুসতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৬০০ টাকা
শহীদ আবু সাঈদ ও নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা
ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা
চট্টগ্রামে সিরিজের টিকিটমূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড (পূর্ব ও পশ্চিম) : ২৫০০ টাকা
রুফ টপ প্যাভিলিয়ন এন্ড (পূর্ব ও পশ্চিম) : ২৫০০ টাকা
শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৬০০ টাকা
ওয়েস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা
ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































