Apan Desh | আপন দেশ

ফুটবল ম্যাচ দেখতে মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৫, ২৬ মার্চ ২০২৬

ফুটবল ম্যাচ দেখতে মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: আপন দেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। ‘স্বাধীনতার চেতনায় ফুটবলের উৎসব’ শিরোনামে আয়োজিত এ প্রীতি ম্যাচে অংশ নিচ্ছেন দেশের কৃতি সাবেক জাতীয় ফুটবলাররা।

প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় গ্যালারিতে থাকা দর্শকেরা করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

আরও পড়ুন <<>> গুঞ্জন উড়িয়ে তুরস্কে অনুশীলন করছে ইরান 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়া এবং দেশের ফুটবলের সোনালি অতীতকে স্মরণ করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়