Apan Desh | আপন দেশ

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির ঘোষণায় কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৯, ১৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:১৫, ১৭ এপ্রিল ২০২৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির ঘোষণায় কমলো তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অস্থির হয়ে পড়েছে বিশ্ব জ্বালানি তেলের বাজার। তবে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির ঘোষণার ফলে বিশ্ববাজারে কমেছে তেলের দাম। শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমেছে।

আরও পড়ুন<<>>ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প 

মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতকে কেন্দ্র করে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। সম্প্রতি তা ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।

এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে। তার এ মন্তব্য বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের