Apan Desh | আপন দেশ

আজ স্বর্ণের ভরি কত, জেনে নিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২১, ১৭ এপ্রিল ২০২৬

আজ স্বর্ণের ভরি কত, জেনে নিন

স্বর্ণের অলঙ্কার

মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত শুরুর পর থেকেই আন্তর্জাতিক স্বর্ণের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তবে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরলেও তাতে এখন পর্যন্ত বাজারে প্রভাব পড়েনি। সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে শুক্রবার (১৭ এপ্রিল) দেশের বাজারে সে দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম।

আরও পড়ুন<<>>রিজার্ভ এখন ৩৫.০৩ বিলিয়ন ডলার

সে দাম অনুযায়ী, শুক্রবার দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ গত ৯ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়