Apan Desh | আপন দেশ

তামিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহ রাজশাহীর

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৫, ২৩ জানুয়ারি ২০২৬

তামিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহ রাজশাহীর

বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ইনিংসজুড়ে বাউন্ডারির ফুলঝুরিতে রান বাড়িয়েছেন তিনি। ৬১ বলেই স্পর্শ করেছেন সেঞ্চুরি।

বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালস টস জিতে আগে ফিল্ডিং নেয়। রাজশাহী ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান।

শুরুতে সতর্ক ব্যাটিং করেছেন সাহিবজাদা ফারহান ও তানজিদ। পাওয়ারপ্লেতে দল পায় উইকেটহীন ৪০ রান। সময়ের সাথে আক্রমণাত্মক হতে থাকেন তানজিদ। ধীরেসুস্থেই এগিয়ে যান ফারহান।

৮৩ রানে ভাঙে প্রথম জুটি। ৩০ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন ফারহান। তিনে নেমে কিউই তারকা কেইন উইলিয়ামসন সাবলীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। অন্য পাশে ফিফটি তুলে নেন তানজিদ। এরপর আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। চট্টগ্রামের বোলারদের ওপর আধিপত্য দেখান রাজশাহীর এ ওপেনার।

আরও পড়ুন <<>> ফাইনালে টসে জিতে বোলিংয়ে চট্টগ্রাম

উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে আউট হলে স্কোরবোর্ডে যোগ হয় ১৩০ রান। তখনও ক্রিজে ছিলেন তানজিদ। চার-ছক্কায় রান তুলতে থাকেন তিনি। আগ্রাসী ব্যাটিংয়ে পৌঁছে যান তিন অঙ্কের দোরগোড়ায়। শেষ পর্যন্ত তুলে নেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি।

উইলিয়ামসনের পর জিমি নিশাম নামেন চার নম্বরে। তানজিদ সেঞ্চুরি করে আউট হন ৬২ বলে ১০০ রান করে। শেষ দিকে নিশামের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। দুজন দ্রুত রান নিয়ে দলের স্কোর বাড়ান। শান্ত শেষ বলে আউট হন ৭ বলে ১১ রান করে। নিশাম অপরাজিত থাকেন ৬ বলে ৭ রানে।

চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ নেন ২টি করে উইকেট।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু