Apan Desh | আপন দেশ

সাংবাদিকের ফোন কেড়ে ফের বিতর্কে সাকিব

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ১২ জুন ২০২৪

সাংবাদিকের ফোন কেড়ে ফের বিতর্কে সাকিব

ছবি: সংগৃহীত

ফের বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপে এমনিতেই ভালো করতে পারছেন না। তার মধ্যে এবার এক সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে আলোচনায় এসেছেন টাইগার এ অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর দল যখন বাসে উঠছিল, তখন সাকিবের সঙ্গে দেখা করতে সেখানে উপস্থিত হন তার স্ত্রী-সন্তানরা। কারণ, সেখান থেকে বিমানবন্দর গিয়ে টাইগাররা সরাসরি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিবেন।

পারিবারের সঙ্গে যখন সময় কাটাচ্ছিলেন সাকিব, তখন তিনি সকলকে অনুরোধ করেছিলেন কোনো ভিডিও বা ছবি যেন কেউ না তোলে। তবে এর কিছুক্ষণ পর এক সাংবাদিকের দিকে লক্ষ্য করে এগিয়ে গেলেন সাকিব। এরপর তার ফোনটি নিয়ে এক নিরাপত্তাকর্মীর হাতে তুলে দেন।

আরও পড়ুন>> সাকিবকে বাদ দিতে বললেন তামিম

এরপর তিনি পরিবারের সঙ্গে বিদায় নেন। অন্যদিকে আইসিসির নিয়োজিত নিরাপত্তাকর্মীর এসে সাংবাদিকদের জিজ্ঞাসা করতে থাকে যে, ছবি তুলেছে কিনা। খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন বলতে কিছু আসে সেটা বোঝাতে থাকেন।

সেখানে উপস্থিত সাংবাদিকরা নিরাপত্তাকর্মীকে বোঝাতে থাকেন যে, তিনি কোনো ছবি বা ভিডিও করেননি। কিছুক্ষণ পরে সেখানে আবারও উপস্থিত হন সাকিব। তিনি সেই সাংবাদিককে বলেন, আপনি যদি কোনো ছবি না ভিডিও করেও থাকেন, সেটা যেনও সোশ্যাল মিডিয়ায় না দেন। সেখানেই শেষ হয় এ ফোন বিতর্ক।

এদিকে অনেক দুর্ভোগের পর সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর দল চলে যায় বিমানবন্দরে। তবে বিমান যখন ছাড়ার কথা ছিল তার প্রায় পাঁচ ঘণ্টা পর বিমান ছাড়ে। যার কারণে সেন্ট ভিনসেন্টের হোটেলে চেক ইন করতেও দেরি হয় বাংলাদেশের ক্রিকেটারদের। মঙ্গলবার (১১ জুন) অনুশীলন করার কথা ছিল। তবে স্বাভাবিকভাবেই তা বাতিল করা হয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়