Apan Desh | আপন দেশ

ভারতকে শিরোপা জেতার টোটকা দিলেন মিসবাহ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ১৯ মে ২০২৪

আপডেট: ২১:১১, ১৯ মে ২০২৪

ভারতকে শিরোপা জেতার টোটকা দিলেন মিসবাহ

ফাইল ছবি

২০১৩ সালে আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছিল ভারত। এরপর একাধিকবার শিরোপার মঞ্চে উঠেছে। তবে কাঙ্ক্ষিত সাফল্যটা পায়নি তারা। চিরপ্রতিদ্বন্দ্বী দলের শিরোপা খড়া কাটাতে টোটকা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হক। 

স্টার স্পোর্টসের শো’তে মিসবাহ বলেন, ‘আইসিসি ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পরও ভারতের শিরোপা জিততে না পারার কারণ চাপ সামলাতে না পারা। শিরোপা জিততে চাপকে জয় করতে হবে টিম ইন্ডিয়াকে।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও মনে করেন, ‘এশিয়ার দলগুলোর ওপর অনেক বেশি প্রত্যাশা থাকার কারণে চাপের মুখে পড়ে যায় দলগুলো।’

শক্তিশালী বোলিং ও ব্যাটিং লাইন-আপের জন্য আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখছেন মিসবাহ। তিনি বলেন, ‘বেশি বেশি ক্রিকেট খেলার কারণে তাদের আত্মবিশ্বাস বেড়েছে। তাদের সমস্যায় ফেলতে প্রতিপক্ষকে অনেক চেষ্টা করতে হবে, যা কঠিন কাজ। উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়ার দিকে তাকালে দেখা যায় দৃঢ় মানসিকতার কারণে তারা যেকোন বাধা অতিক্রম করে। বড় ম্যাচে যেকোন চাপ সামলাতে পারে তারা।’

উল্লেখ্য, আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এ টুর্নামেন্টে আগামী ৯ জুন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের