Apan Desh | আপন দেশ

কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার আর নেই

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ৯ জানুয়ারি ২০২৪

কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার আর নেই

খেলোয়াড় ও কোচ হিসেবে ফুটবল বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ফ্রাঞ্জের পারিবারিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

ইনস্টাগ্রামে বেকেনবাওয়ারের স্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার স্বামী বেকেনবাওয়ার মারা গেছেন। ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা পাশে ছিলেন। কোনো বিরক্তি ছাড়া নীরবে তার মৃত্যু শোক কাটাতে পারব, এই আশা করছি। 

আরও পড়ুন <> ক্রীড়াঙ্গন থেকে এমপি হলেন যারা

বেকেনবাওয়ার ১৯৭৮ সালে ওয়েস্ট জার্মানির হয়ে ফুটবল বিশ্বকাপ জেতেন। দলটির অধিনায়কও ছিলেন তিনি। একই দেশের হয়ে ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ উচিয়ে ধরেন তিনি। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী তিনজনের একজন এই বায়ার্ন মিউনিখ কিংবদন্তি।  

ফ্রেঞ্জ বেকেনবাওয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন। তিনি ওয়েস্ট জার্মানির হয়ে ১০৩ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন। এ ছাড়া বায়ার্ন মিউনিখের হয়ে ৫৮৪ ম্যাচ খেলে ৭৫ গোল করেছেন। খেলোয়াড় হিসেবে বায়ার্ন মিউনিখের জার্সিতে তিনটি ইউরোপিয়ান কাপ ও চারটি জার্মান বুন্দেসলিগা জিতেছেন। কোচ হিসেবে বায়ার্নকে উয়েফা কাপ জিতিয়েছেন। 

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়