Apan Desh | আপন দেশ

মহাকাশে হাঁটলেন অপেশাদার নভোচারীরা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৪

মহাকাশে হাঁটলেন অপেশাদার নভোচারীরা

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো স্পেসওয়াক তথা মহাকাশে হাঁটলেন অপেশাদার নভোচারীরা। স্পেসএক্স’র ক্যাপসুল থেকে বের হয়ে প্রথম স্পেসওয়াক করেছেন পোলারিস ডন মিশনের চার নভোচারী। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিলিয়নিয়ার ব্যবসায়ী জ্যারেড আইজ্যাকম্যান স্পেসএক্স’র মহাকাশযান থেকে বের হন। পরে মহাকাশে হাঁটেন। এর মধ্যদিয়ে মহাকাশে হাঁটা প্রথম অপেশাদার নভোচারীর খ্যাতি অর্জন করেছেন তিনি।
 
মহাকাশযান থেকে বের হয়ে মহাকাশে হাঁটার সময় নভোচারী আইজ্যাকম্যান বলেন, বাড়িতে আমাদের সকলের অনেক পড়ে আছে। কিন্তু এখান থেকে পৃথিবী নিশ্চিতভাবে একটি নিখুঁত বিশ্বের মতো দেখাচ্ছে।
 
আইজ্যাকম্যানকে অনুসরণ করে মহাকাশযান থেকে বের হয়ে আসেন মিশন বিশেষজ্ঞ সারাহ গিলিস। এরপর তাদের অন্য দুই সঙ্গী স্কট পোটিট ও আনা মেননও মহাকাশে হেঁটে ইতিহাস গড়েন। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের