Apan Desh | আপন দেশ

ফ্রি ওয়াই-ফাইয়ের ফাঁদে সর্বস্বান্ত হওয়ার ঝুঁকি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ২৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:১২, ২৭ অক্টোবর ২০২৬

ফ্রি ওয়াই-ফাইয়ের ফাঁদে সর্বস্বান্ত হওয়ার ঝুঁকি

ছবি : সংগৃহীত

উন্মুক্ত স্থানে ফ্রি ওয়াই-ফাই পেলেই সংযোগ দিচ্ছেন? একটু অসতর্ক হলেই আপনার ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা ব্যাংকিং তথ্য চলে যেতে পারে সাইবার অপরাধীদের হাতে। 

বিনা মূল্যের ইন্টারনেটের আড়ালে পাতা থাকতে পারে ভয়ংকর সাইবার ফাঁদ। তাই ফ্রি ওয়াই-ফাই ব্যবহারের আগে সতর্ক হোন, নিরাপদ রাখুন নিজের ডিজিটাল জীবন।

অজানা নেটওয়ার্ক : শপিংমল, হোটেল, রেলস্টেশন, রেস্টুরেন্ট ক্যাফে, বিমানবন্দর– এসব উন্মুক্ত এলাকায় ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক পাওয়া যায়। এর আগে ব্যবহার করা কোনো নেটওয়ার্কের সঙ্গে যে কোনো ডিভাইসের সংযোগ ঘটতে পারে। তাই খুব বেশি জরুরি না হলে ওয়াই-ফাই বন্ধ রাখাই শ্রেয়।

ওয়াই-ফাই ফাঁদ : অপচক্র পরিচিত নেটওয়ার্কের মতো নাম দিয়ে নকল হটস্পট তৈরি করে। ভুল করে এতে সংযোগ ঘটলে ফেক লগইন পেজে নিয়ে যেতে পারে। সেখানে পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য দিলে তা অপব্যবহারের শঙ্কা তৈরি হয়। তাই জনসমাগম হয় এমন জায়গায় ওয়াই-ফাই ব্যবহারের আগে নেটওয়ার্কের নাম, সঠিক কিনা যাচাই করতে হবে।

আরও পড়ুন <> সাবেক এমপি রশীদুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

গোপন সুরক্ষা : কিছু জনবহুল জায়গায় ওয়াই-ফাই সিগন্যাল ব্যবহার করে অনেকের যাতায়াত বিষয়ে বিশদ ধারণা পাওয়া যায়। তবে ওয়াই-ফাই সক্রিয় থাকলেই যে কারও অবস্থান সহজে শনাক্ত হবে, এমনটি নয়। সমসাময়িক মডেলের ডিভাইসে এ ধরনের ঝুঁকি কমাতে রয়েছে জরুরি সুরক্ষা ব্যবস্থা।

ব্যাটারি সাশ্রয়ে সহায়ক : ওয়াই-ফাই সক্রিয় থাকলে ফোন কিছু পরিস্থিতিতে চারপাশের নেটওয়ার্ক খুঁজতে থাকে। সামান্য হলেও এ পদ্ধতিতে ব্যাটারি সাশ্রয় হয়। কতটা ব্যাটারি ব্যয় হবে এতে, তা ডিভাইসের মডেল ও সেটিংসের ওপর অনেকাংশে নির্ভর করে।

বিশেষজ্ঞরা যা বলছেন : বাড়ি থেকে বাইরে বা দীর্ঘ ছুটিতে যাওয়ার সময় জরুরি না হলে ওয়াই-ফাই বন্ধ রাখাই শ্রেয়। জনসমাগম রয়েছে এমন নেটওয়ার্কে ব্যাংকিং পরিষেবার মতো গোপন কাজ এড়িয়ে যেতে হবে। ডিভাইসে সব সময় সফটওয়্যার আপডেট করে নিতে হবে। এসব পরিস্থিতিতে ওয়াই-ফাই বন্ধ রাখা নিরাপত্তা নিশ্চিতে বেশ সহায়ক।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়