Apan Desh | আপন দেশ

মহাকাশ

৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবীর একাংশ

৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবীর একাংশ

মহাকাশপ্রেমীদের জন্য বিরল এক মহাজাগতিক ঘটনার অপেক্ষা করছে ২০২৭ সালের ২ আগস্ট। সেদিন আকাশে দেখা যাবে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে স্থলভাগ থেকে দৃশ্যমান সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ গ্রহণে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত পূর্ণ অন্ধকার নেমে আসতে পারে। সাধারণত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তিন মিনিটেরও কম সময় স্থায়ী হয়। ফলে এটিকে অত্যন্ত বিরল ঘটনা হিসেবে দেখছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা গ্রহণটির নাম দিয়েছেন গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস। এর পূর্ণ গ্রহণপথ হবে প্রায় ২৫৮ কিলোমিটার বিস্তৃত এবং এটি তিনটি মহাদেশ অতিক্রম করবে।

০৩:৩৮ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement