Apan Desh | আপন দেশ

ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল গুগল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ১৯ ডিসেম্বর ২০২৩

ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল গুগল

এবার একটি বিশেষ পরিষেবা বন্ধের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। জানুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। জানা গেছে,‘গুগল প্লে মুভিজ এ্যান্ড টিভি’ অ্যাপটি আগমী মাস থেকেই বন্ধ করে দেবে গুগল। ইতোমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অ্যাপটি সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

২০২০ সালে চালু হয়েছিল গুগল টিভি। আর সেই সঙ্গেই ‘গুগল প্লে মুভিজ এ্যান্ড টিভি’ অ্যাপটিকেও সেটির সঙ্গে মার্জ করিয়ে দেওয়া হয়। গত অক্টোবরে গুগল অ্যান্ড্রয়েড টিভিতে ওই অ্যাপের নাম বদলে দেয়। আর তারপর থেকেই সেটি কাজ করা বন্ধ করে দেয়। লাগাতার অভিযোগ বাড়ছিল। অবশেষে অ্যাপটি বন্ধ করার সিদ্ধান্ত নিল গুগল।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অ্যাপের পরিষেবা পেতে যারা সেটি কিনেছিলেন, তারা কি আর এটা ব্যবহার করতে পারবেন না? সার্চ জায়ান্ট পরিষ্কার জানিয়েছে, এমন কোনও ব্যাপার নেই। যদি কেউ অ্যান্ড্রয়েড টিভি বা সেটার মতো কোনও স্ট্রিমিং ডিভাইস ব্যবহার করেন, তাহলে শপ ট্যাবে গিয়ে ‘ইওর লাইব্রেরি’ সিলেক্ট করুন। আর তাহলেই ওই অ্যাপ ব্যবহারে কোনও বাধা থাকবে না।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়