Apan Desh | আপন দেশ

২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৫, ২২ জুলাই ২০২৩

আপডেট: ২০:২৬, ২২ জুলাই ২০২৩

২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির

ঢাকা: আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশের ঘোষণা  দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বর্তমান সরকারকে নিশি রাতের সরকার মন্তব্য করে বলেছেন, এই সরকার অবৈধ সরকার। কারণ তারা (আওয়ামী লীগ) নির্বাচনের আগের রাতে ভোট করেছে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বর্তমান সরকার বিচারপতি এ. বি. এম. খায়রুল হকের সহযোগিতায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে দলীয় সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি চালু করেছে। যাতে তারা ভোট চুরি করে সহজেই ক্ষমতা ধরে রাখতে পারে। এভাবে তারা বিগত দুটি সংসদ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।

>>>  আরও পড়ুন: তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে সাংবাদিকসহ আহত ২

তিনি বলেন, কিন্তু এবার আর সেই সুযোগ আওয়ামী লীগ পাবে না, তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। এবার তরুণ সমাজে জেগে উঠেছে। তরুণ সমাজ দেশ রক্ষায় আবারও এগিয়ে আসায় আমি তাদের ধন্যবাদ জানাই।

এ সময় তিনি সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনের একদফা আদায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই)  ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশের ঘোষণা দেন।

শনিবার (২২ হজুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

এর আগে দুপুর ২টা ১৮ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশে সভাপতিত্ব করেন।

>>> আরও পড়ুন: নিষেধাজ্ঞা দেবে দিক প্রধানমন্ত্রী ডাল-ভাত দিয়ে খাওয়াবেন: ওবায়দুল কাদের

সমাবেশে সাবেক ডাকসু ভিপি ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না। শেখ হাসিনাকে বিদায় নিতেই হবে। যদি আপনাদের কাউকে প্রেফতার করা হয় তাহলে পরিবারের সদস্যদের থানার সামনে পাঠায়ে দেবেন, তারা থানার সামনে বসে পড়বে।

ছাত্রদল সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবন বলেন, আমরা যে লক্ষ্যে দুই মাস আগে এই তারুণ্যের সমাবেশ শুরু করেছিলাম আজকের এই সমাবেশের মাধ্যমে সেই লক্ষ্যের কাছকাছি পৌঁছে গেছি। আমরা কথা দিয়েছিলাম বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতন না পর্যন্ত, গণত্রন্ত্র ও দেশের মানুষের ভোটাধিকার না ফিরিয়ে দেয়া পর্যন্ত মাঠে থাকব। আমরা আবারও একই ওয়াদা করছি।

তিনি বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানাতে চাই না। আমরা শেখ হাসনার পতন চাই। এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশমাতা খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে আনব। তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনব। এজন্য যদি শহীদ হতে হয় তার জন্যও আমরা প্রস্তুত আছি।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়