Apan Desh | আপন দেশ

লোডশেডিং-দুর্নীতির প্রতিবাদে আজ বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ১৩ জুন ২০২৩

আপডেট: ১০:৫৮, ১৩ জুন ২০২৩

লোডশেডিং-দুর্নীতির প্রতিবাদে আজ বিএনপির পদযাত্রা

ফাইল ছবি

লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আজ মঙ্গলবার ( ১৩ জুন) পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ দেশের দশটি মহানগরে এ কর্মসূচি পালিত হবে। ঢাকা ছাড়াও অন্য মহানগরগুলো হচ্ছে– রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, গাজীপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জ।  

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আজ দুপুর আড়াইটায় মহাখালী বাসস্ট্যান্ড থেকে শুরু করে নাবিস্কো, সাতরাস্তা মোড়, হাতিরঝিল মোড় ও এফডিসি হয়ে হোটেল সোনারগাঁও সার্ক ফোয়ারা পর্যন্ত পদযাত্রা হবে। 

আরও পড়ুন <> ঢাকায় হারিকেন হাতে বিএনপির প্রতিবাদ মিছিল

একই সময়ে গোপীবাগ সাদেক হোসেন খোকা রোড থেকে শুরু হয়ে রায়সাহেব চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ঢাকা উত্তর ও দক্ষিণের নেতারা জানান, শান্তিপূর্ণভাবে এ পদযাত্রা কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেবে বলে প্রত্যাশা তাঁদের। 

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গত ৯ জুন সংবাদ সম্মেলনে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির পরবর্তী পদযাত্রা কর্মসূচি হবে আগামী ১৬ জুন। ওইদিন ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা ও বরিশাল মহানগরে পদযাত্রা করবে দলটি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত