ছবি : আপন দেশ
নিজের বিরুদ্ধে দায়ের করা ছিনতাই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
একই সঙ্গে তিনি অতীতের একটি মামলার প্রসঙ্গ টেনে এ ধরনের ঘটনার সমালোচনা করেছেন।
শনিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সারজিস আলম বিএনপি সরকারের সমালোচনা করেন।
পোস্টে সারজিস আলম লিখেছেন, আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল। গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে!
আরও পড়ুন : আলজেরিয়ার জেল থেকে ফিরলেন ৪ বাংলাদেশি
এ ধরনের ঘটনাকে ‘পুরোনো অভ্যাস’ আখ্যা দিয়ে সারজিস আলম পোস্টের শেষাংশে লিখেছেন, সেই পুরোনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! একটু মর্যাদাবান হোন (Be a little dignified, please)!
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































