Apan Desh | আপন দেশ

সারজিস আলম

স্বল্প ব্যবধানে সারজিসের পরাজয়

স্বল্প ব্যবধানে সারজিসের পরাজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও অটোয়ারী) আসনে বিএনপির প্রার্থী নওশাদ জমির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রভিত্তিক ফলাফলে তার বিজয় নিশ্চিত হয়। বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট। ১৫৫টি কেন্দ্রের ফলাফলে দুই প্রার্থীর ব্যবধান দাঁড়ায় ৮ হাজার ৩০৪ ভোট।

০২:১৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন সারজিস আলম

তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন সারজিস আলম

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেওয়া ওই পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’

০২:৩৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

পিঠ বাঁচিয়ে আর রাজনীতি করা যাবে না: সারজিস

পিঠ বাঁচিয়ে আর রাজনীতি করা যাবে না: সারজিস

পিঠ বাঁচিয়ে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে দলটির সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বাংলামোটরে বক্তৃতা করেন তিনি। ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎকারে ‘বিতর্কিত’ বিভিন্ন মন্তব্যের প্রতিক্রিয়ায় সারজিস বলেন, ‘আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল। কিন্তু বিএনপি জনগণের আস্থা হারাতে শুরু করেছে। জনগণের রায়ের বিপক্ষে গিয়ে, এজেন্সির হাত ধরে কেউ যদি ক্ষমতায় যেতে চায়, তাহলে সে আশা পূরণ হবে না। সবকিছুর জবাব নেয়া হবে।

০৭:২৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement