ছবি : সংগৃহীত
আলজেরিয়ায় অবৈধ ওয়ার্ক পারমিটের কারণে আটকের পর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪ বাংলাদেশি।
গত বছরের ১৩ জানুয়ারি আলজেরিয়ার পুলিশ মোট ১৪ বাংলাদেশিকে আটক করে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তারা আলজেরিয়া থেকে দেশে ফিরেন।
আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, আলজেরিয়ায় বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া অবস্থানের অভিযোগে দেশটির পুলিশ তাদের আটক করেছিল।
তাদের বেশিরভাগই মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন। বিষয়টি জানার পরপরই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ দূতাবাস এবং তাদের আইনি সহায়তার জন্য একজন আইনজীবী নিয়োগ করে।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিষয়টি তদারকি করে। পরবর্তীতে গত বছরের ৩০ জুন আদালত চার বাংলাদেশিকে কারাগার থেকে মুক্তির রায় দেন।
এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তারা দেশে ফিরে আসেন।
আলজেরিয়ায় বাংলাদেশ দূতাবাস আরও জানায়, বাকি ১০ বাংলাদেশির দ্রুত মুক্তি এবং নিরাপদ প্রত্যাবাসনের জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন : ঢাকা সফরের আগ্রহ আমিরাত প্রেসিডেন্টের, আসতে চান শিগগির
একই সঙ্গে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিয়মিত জানানো হচ্ছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































