Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় অসচ্ছল ক্রীড়াসেবী-শিক্ষার্থীদের সহায়তা প্রদান

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৭, ১৫ জুন ২০২৬

আপডেট: ২০:৩৪, ১৫ জুন ২০২৬

গাইবান্ধায় অসচ্ছল ক্রীড়াসেবী-শিক্ষার্থীদের সহায়তা প্রদান

ছবি: আপন দেশ

গাইবান্ধায় অসচ্ছল ক্রীড়াসেবী ও ক্রীড়ানুরাগী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ভাতা, শিক্ষা বৃত্তি এবং চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। 

আরও পড়ুন<<>>ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের কর্মকর্তারা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও উৎসাহব্যঞ্জক করবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়