Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ চলাকালে দল বদল স্পেন তারকার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৪, ১৫ জুন ২০২৬

বিশ্বকাপ চলাকালে দল বদল স্পেন তারকার

ছবি: সংগৃহীত

চলছে বিশ্ব মঞ্চের সবচেয়ে বড় ফুটবল আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। তবে আচমকা দল বদলের ঘোষণা করেছেন স্পেনের তারকা ফুটবলার মার্ক কুকুরেয়া। তিনি চেলসি ছেড়ে যোগ দিলেন রিয়াল মাদ্রিদে।

সোমবার (১৫ জুন) রাত ১০টায় বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে স্পেন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।

আজই প্রকাশ্যে এলো স্পেনের অন্যতম ভরসা মার্ক কুকুরেয়ার দল বদল করেছেন। বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক চেলসি ছেড়ে যোগ দিলেন রিয়াল মাদ্রিদে। স্পেনের এ ডিফেন্ডার নতুন চুক্তি সেরে ফেলেছেন।

২০২২ সাল থেকে মার্ক কুকুয়েরা খেলতেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে। বিশ্বকাপের পর খেলবেন লা লিগায়। রক্ষণ শক্তিশালী করতে কুকুরেয়াকে চুক্তিবদ্ধ করল রিয়াল মাদ্রিদ। সোমবারই কুকুরেয়ার সই করার খবর প্রকাশ করেছেন রিয়াল কর্তৃপক্ষ।

আরও পড়ুন <<>> অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরানের বিশ্বকাপ দল

২৭ বছরের লেফট ব্যাক কুকুরেয়া বিশ্ব ফুটবলে পরিচিত নাম। বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক হিসাবে বিবেচিত হন। ঘাড় পর্যন্ত লম্বা কোঁকড়ানো চুলের জন্য আলাদা করতে অসুবিধা হয় না তাকে।

ইংল্যান্ডের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রিয়ালের সঙ্গে ৬ কোটি ইউরোয় ছয় বছরের চুক্তি হয়েছে মার্ক কুকুয়েরার। হোসে মোরিনহো রিয়ালের দায়িত্ব নেয়ার পর এ প্রথম কোনও ফুটবলারকে নিল ক্লাব কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়