Apan Desh | আপন দেশ

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৪, ১৫ জুন ২০২৬

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ছবি: আপন দেশ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে কানের সোনার দুলের জন্য শিশু রাখাকে হত্যা করা হয়। পরে লাশ গুম করার চেষ্টার ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জাড়িতদের  ফাঁসির দাবিতে মানববন্ধন করছে সর্বস্তরের মানুষ।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন।

শুক্রবার (১২ জুন) বিকেলে শিশু রাকিকা আক্তার রাখার (৬) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদের এবং হত্যাকারীদের ফাঁসির দাবি মানববন্ধন হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, রামিসা হত্যার রায় দ্রুত শেষ হয়েছে। ঠিক তেমনি রাখার হত্যাকারীদের রায়ও দ্রুত কার্যকর করতে হবে। রাখার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা। রায় দ্রুত কার্যকর করা না হলে সমাজে অপরাধ বাড়তেই থাকবে। সেইসঙ্গে আগামীদিনে আরও কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তরা। 

আরও পড়ুন<<>>ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

মানববন্ধনে বক্তব্য দেন-জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, ছাত্রদল নেতা আকাশ, ফাহমিদ, নূরানী ইসলামিয়া অ্যাকাডেমী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, নিহত রাখার ফুপু লিপি বেগম, প্রতিবেশী খাদিজা ও রমনি আক্তার প্রমূখ।

শনিবার বগুড়ার আদমদীঘি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারকের কাছে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মামলার ২ নম্বর আসামি বন্যা বেগম আদালতে জবানবন্দি দিয়েছেন। তার দেয়া জবানবন্দী ১৬৪ ধারায় রেকর্ড করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement