ছবি: আপন দেশ
অল্প সময়ে স্বল্প খরচে বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াকান্দিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় হয়েছে।
গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহণে এ সভা হয়।
সোমবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালায় এ সভা হয়। সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নিবাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন<<>>কেশবপুরে মাদ্রাসার সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থায়ীয় সরকারের (ভারপ্রাপ্ত) উপপরিচালক মো. আশিক উন নবী তালুকদার। বিশেষ হিসেবে অতিথি বালিয়াকান্দি অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ডিস্ট্রিক ম্যানেজার মো. শরিফুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী মো. সবুজ আলী অল মাহিয়ান ও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































